মাগুরানিউজ.কমঃ
মাগুরা সদর উপজেলা, পৌরসভা, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং আদর্শ কলেজ শাখা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। ২৯ এপ্রিল শনিবার বাংলাদেশ ছাত্রলীগ, মাগুরা জেলা শাখার সভাপতি শেখ রেজাউল ইসলাম এবং সাধারণ সম্পাদক মীর মেহেদি হাসান রুবেল এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দিয়েছেন।
মাগুরা জেলা ছাত্রলীগের একটি সূত্রে জানা গেছে, ঘোষিত কমিটি অনুযায়ি মাগুরা সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক করা হয়েছে ফরিদ হোসেনকে। এই কমিটির ৭ জন যুগ্ম আহ্বায়ক যথাক্রমে আল মামুন, রাকিবুল ইসলাম, সাদ্দাম হোসাইন, মো: মিলন হোসাইন, মো: ফয়সাল হোসাইন, মো: শাহাবুদ্দিন মোল্যা ও মো: সহিদুল ইসলাম। এ কমিটিতে ৩ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে। সদস্যরা হচ্ছেন জামিল হোসাইন, শ্রী লিটন বিশ্বাস ও মো: রাকিব হোসেন বাবু।
মাগুরা পৌরসভা ছাত্রলীগের আহ্বায়ক করা হয়েছে মনির হোসেন রিংকুকে। এই কমিটির ৭ জন যুগ্ম আহ্বায়ক হচ্ছেন যথাক্রমে শরিফুল মোল্যা, উচ্ছাসুজ্জামান রাব্বি, সহিদুল ইসলাম সাবু, নাজমুল হোসাইন, মো: মাসুম বিল্লাহ, সাইফুল ইসলাম হৃদয় এবং মো: বণি ইসলাম।
মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নির্বাচন করা হয়েছে ফাহিম ফয়সাল রাব্বিকে। এই কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করা হয়েছে রানা খান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আবির হোসাইন কে।
মাগুরা আদর্শ কলেজ ছাত্রলীগের সভাপতি হয়েছেন মো: নাজমুল হুদা অমি। এই কমিটির সহ-সভাপতি আকাশ কর্মকার। এছাড়া সাধারণ সম্পাদক হয়েছেন মো: জাহিদ হোসেন, যুগ্ম সম্পাদক ইমন হোসাইন আমিন এবং সাংগঠনিক সম্পাদক শাহিন হোসাইন।


