মাগুরায় সুবিধাবঞ্চিত নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক –

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নে ১১ জন সুবিধাবঞ্চিত নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।

মাগুরা-১ আসনের এমপি মেজর জেনারেল (অবঃ) এটিএম আবদুল ওয়াহ্হাব প্রধান অতিথি হিসেবে এ সেলাই মেশিন বিতরণ করেন।

লোকাল গভার্নমেন্ট সাপোর্ট প্রকল্প (এলজিএসপি-২) প্রকল্পের আওতায় এ সেলাই মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জগদল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জগদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল ছত্তার বিশ্বাস, সাধারণ সম্পাদক সিরাজ শিকদার, কামাল হোসেন প্রমুখ।

এরপর জগদল বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উদ্বোধন করেন তিনি। এছাড়াও জগদল মাধ্যমিক বিদ্যালয় ও কাটাখালি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং স্কুলের অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দেন এটিএম আবদুল ওয়াহ্হাব এমপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: