মাগুরায় শুদ্ধাচার সভা- সৎ সরকারি কর্মীরা পুরস্কৃত হবেন

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক –

সৎ ও কর্মনিষ্ঠ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবছর এক মাসের বেতন ভাতার সমপরিমাণ অর্থ পুরস্কার দেওয়া হবে। প্রতিবছর সরকারি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের কর্মতৎপরতা ও আচরণ পর্যবেক্ষণ করে তাদের বাছাই করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে এ বিষয়ে একটি নীতিমালা অনুমোদন করেছেন।

মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল শুক্রবার শুদ্ধাচারবিষয়ক অবহিতকরণ সভায় এই তথ্য দিয়েছেন মন্ত্রিপরিষদ সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব এন এম জিয়াউল আলম। মন্ত্রিপরিষদ বিভাগের সহযোগিতায় মাগুরা জেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে।

জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (সংস্কার) সোলতান আহমেদ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের সিনিয়র সহকারী সচিব সাদিয়া আরেফিন।

বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুণ্ডু, পুলিশ সুপার মুনিবুর রহমান। কর্মশালায় জেলার বিভিন্ন বিভাগ ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, এনজিও প্রধান ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: