মাগুরানিউজ.কমঃ
মাগুরা পৌরসভার নয়টি ওয়ার্ডের ৯০ জন ভিক্ষুকের মধ্যে ১০ লাখ টাকার অনুদান সামগ্রী বিতরণের মধ্য দিয়ে বৃহস্পতিবার দুপুরে মাগুরা পৌরসভাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়েছে।
দুপুরে স্থানীয় আসাদুজ্জামান মিলনায়তনে পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলের সভাপতিত্বে ভিক্ষুকমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহবুবর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার আজিম আহমেদ।
পরে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ৯০ জন ভিক্ষুকের মধ্যে গরু, ছাগল, ভ্যান, রিকশা, সেলাই মেশিন, টিনসহ ১০ লাখ টাকা মূল্যের আত্মকর্মসংস্থানের সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপস্থিত ভিক্ষুকরা আর ভিক্ষা করবেন না মর্মে অঙ্গীকার করেন।


