আজ মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে ৪ টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- শ্রীপুরে আলোচিত শিশু রাজিয়া ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় আসামীর মৃত্যুদণ্ড
- শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় আহত ব্যক্তির মৃত্যু, হত্যাকাণ্ডে জড়িত না এমন ব্যক্তিদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
- শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট ও সনদ বিতরণ
- শ্রীপুরে পিতা ও পুত্রকে কুপিয়ে মারাত্মক জখম, দোকানঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট
- টিসিবিতে নিম্মমানের পণ্য, প্যাকেজের দাম বৃদ্ধি হওয়ায় ক্রেতাদের অসন্তোষ
- শ্রীপুরে দারিয়াপুর ডিগ্রি কলেজের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
- শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় ২০ টি বাড়িঘর ব্যাপক ভাঙচুর লুটপাট
- শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত
মাগুরানিউজ.কমঃ
লিচু এখন মাগুরার অন্যতম অর্থকরী ফসল। মাগুরা সদরের প্রধান লিচু উৎপাদনকারী ৩০ গ্রামসহ জেলার বিভিন্ন এলাকায় প্রচুর বাগান গড়ে উঠেছে।মাগুরা জেলার অন্যতম আবাদ হিসেবে লিচু পরিচর্যায় এখন কৃষক ব্যস্ত সময় পার করছে। চলতি মৌসুমে গাছে গাছে লিচুর ফলনও ব্যাপক।
জানা গেছে, জেলার হাজরাপুর, ইছাখাদা, রাউতড়া, খালিমপুর, হাজীপুর, রাঘবদাইড়, নড়িহাটি, শিবরামপুরসহ বিভিন্ন এলাকায় বাণিজ্যিক ভিত্তিতে লিচুর চাষ হচ্ছে, গড়ে উঠেছে বাগান। এ সমস্ত এলাকায় হাজারেরও বেশি বাগান রয়েছে। বোম্বাই ও চায়না-২ জাতের লিচুর বাগানই বেশি।
বর্তমানে চাষীরা লিচু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। তাদের ভাষায় অভিষেকের অপেক্ষায় রয়েছে তারা। বিভিন্ন এলাকা থেকে পাইকাররা গাছের ফলন দেখে আগাম গাছ ক্রয় করছেন।
কৃষকরা জানান, এবছর ফলন ভালো হয়েছে। আগামী এক মাসের মধ্যে পাকা লিচু বাজারে আসতে শুরু করবে।


