মাগুরায় সড়ক দূর্ঘটনায় কৃষক লীগ নেতা নিহত। Magura news

বিশেষ প্রতিবেদক-

যশোর-মাগুরা সড়কের মাগুরা শহরের ভায়না এলাকায় টেলিফোন এন্ড টেলিগ্রাফ অফিস এলাকায় আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রাকের ধাক্কায় মিছরুল হক (৫০) নামে এক কৃষকলীগ নেতা নিহত হয়েছে।

নিহত মিছরুল হক মাগুরা জেলা কৃষকলীগের মৎস্য ও প্রাণী বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের দহর সিংড়া গ্রামের নুরুল হকের ছেলে । একটি ঔষধ কোম্পানীতে বিপনন কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন নিহত মিছরুল হক।

মাগুরা সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মঞ্জুরুল আলম জানান, পেশাগত দায়িত্ব পালন শেষে মিছরুল হক সন্ধ্যা ৬ টার দিকে মটর সাইকেলযোগে মাগুরা শহরের কলেজ পাড়ার বাসায় ফিরছিলেন। পথিমধ্যে মাগুরা শহরের অদূরে টেলিফোন এন্ড টেলিগ্রাফ অফিসের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী
একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই মারা যান তিনি। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পালিয়েছে।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: