মাগুরাবাসী আজ গভীর শ্রদ্ধায় স্মরণ করবে প্রিয় নেতাকে

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-
 
আজ ২৫ ডিসেম্বর ২০১৬। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মাগুরা থেকে ৪বার নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যাড. আছাদুজ্জামান সাহেবের ২৩ তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৩ সালের ২৫ ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুবার্ষিকীতে মাগুরাবাসী আজ গভীর শ্রদ্ধায় স্মরণ করবে তাদের প্রিয় নেতাকে।
আছাদুজ্জামান ১৯৩৫ সালের ১১ নভেম্বর মাগুরায় মহম্মদপুর উপজেলার মৌলভী জোকা গ্রামে জন্মগ্রহণ করেন। অষ্টম শ্রেণীর ছাত্র অবস্থায় তিনি ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেন। ১৯৫৪ সালে ছাত্রজীবনে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন।

১৯৬১ সালে তিনি মাগুরা বারে আইনজীবী হিসেবে যোগদান করেন।

১৯৬২র ছাত্র আন্দোলন, ৬৬র ছয় দফা আন্দোলন, ৬৯-এর গণ-অভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলনে তিনি সামনে থেকে নেতৃত্ব দেন। এ সময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সংস্পর্শে আসেন।

১৯৬৫ সালে তিনি মাগুরা মহাকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭৬ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ১৯৭০ সালের নির্বাচনে তিনি পূর্ব পাকিস্তান প্রদেশিক পরিষদের এমপিএ নির্বাচিত হন। ১৯৭২-এ গণ পরিষদ সদস্য নির্বাচিত হন। এ সময় তিনি শ্রেষ্ঠ তরুণ পার্লামেন্টিয়ান হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেন। ১৯৭৯, ১৯৮৬ ও ১৯৯১ সালে তিনি জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।

মরহুম আছাদুজ্জামানের মেয়ে কামরুল লায়লা জলি বর্তমানে সংরক্ষিত মাগুরা-যশোর মহিলা আসনের সংসদ সদস্য ও তৃতীয় ছেলে এ্যাড. সাইফুজ্জামান শিখর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সহকারী সচিব হিসেবে কর্মরত আছেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠন কোরআনখানি, মিলাদ মাহাফিল, শোকমিছিল, মরহুমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করেছে।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো: ফজলে রাব্বি মিয়া এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বলে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রয়াত এমপি আছাদুজ্জামানের জেষ্ঠ্য পুত্র এ্যাড. শফিকুজ্জামান বাচ্চু জানিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: