মাগুরায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত, আহত ৬ জন। Magura news

বিশেষ প্রতিবেদক-

মাগুরা সদর উপজেলার পাজাখোলায় এলাকায় গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ২ জন নিহত ও কমপক্ষে ৬ জন আহত হয়েছে। নিহতরা হলেন গোলাম নবী (৬৫) ও বাবু বিশ্বাস (৪৫)। তাদের দু’জনের বাড়িই চাঁদপুর গ্রামে।

গুরুতর আহতদেরকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুর আলম জানান, সকাল সাড়ে ১১টার দিকে গঙ্গারামপুর থেকে ছেড়ে আসা মাগুরামুখী যাত্রীবাহীবাস সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের পাজাখোলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় কমপক্ষে ৮ জন আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয়্যা মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে গোলাম নবী ও বাবু মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ৬জন মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাসের চালক পলাতক রয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: