মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ১৫

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরায় সড়ক দুর্ঘটনায় এক পথচারি নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছে।

মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদা ভাঙ্গা ব্রীজ এলাকায় বুধবার সকালে একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে সিরাজুল ইসলাম (৫০) নামে এক পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই পথচারি মারা যান। নিহত সিরাজুল ইসলাম পার্শ্ববর্তী রাঘবদাইড় ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা।

দূর্ঘটনা কবলিত বাসটি ওই ব্যক্তিকে চাপা দেয়ার পর রাস্তার পাশে একটি গাছে আঘাত করলে বাসের অন্তত ১৫ যাত্রী আহত হন। আহতদের মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

মাগুরা হাইওয়ে পুলিশের এসআই মশিউর রহমান জানান, বুধবার সকাল ৮টার দিকে ঝিনাইদহ থেকে ঢাকাগামী রয়েল পরিবহণের একটি যাত্রীবাহি বাস ইছাখাদা ভাঙ্গা ব্রীজ এলাকায় পথচারী সিরাজুল ইসলামকে সাইড দিতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই ওই পথচারি মারা যান। এতে বাসের অন্তত ১৫ যাত্রী  আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দিয়েছে। এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: