মাগুরায় ৪ রাজাকারের বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলা

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মাগুরায় চার রাজাকারের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

আদালত মামলাটি আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন- পার্শ্ববর্তী জেলা যশোরের বাঘারপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের রাজাকার আমজাদ মোল্ল্যা, কেরামত মোল্ল্যা, ওহাব মোল্ল্যা ও ফসিয়ার মোল্ল্যা।

মামলার আইনজীবী সমর জোয়াদ্দার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার বাদী খোকন বিশ্বাসের অভিযোগ- তার বাবা মাগুরার শালিখা উপজেলার সিমাখালী গ্রামের রজব আলী বিশ্বাসকে ১৯৭১ সালের ১৫ আগস্ট বাড়ি থেকে ধরে নিয়ে আসামিরা গলা কেটে হত্যা করে।

গত ৬ এপ্রিল বাদির লিখিত অভিযোগের ভিত্তিতে মাগুরার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সম্পা বসু মঙ্গলবার নথি পর্যালোচনা করে অভিযোগটি তদন্ত করে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন।

নিহত রজব আলী বিশ্বাসের নাতি এস শামসুউদ্দিন জ্যোতি আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: