মাগুরায় ৭টি ইউপিতে নৌকা, ২টি বিদ্রোহী ও ১ টিতে হাতপাখা বিজয়ী। Magura news

বিশেষ প্রতিবেদক-

মাগুরা সদর উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যান পদের নির্বাচনে
৭ টিতে আওয়ামীলীগ ২টিতে বিদ্রোহী ও ১টিতে ইসলামী শাসনতন্ত্র
আন্দোলনের প্রার্থী জয়ী হয়েছেন। আজ বৃহস্পতিবার ১০টি ইউনিয়নের নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের বিজয়ী চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন রাঘবদাইড়
ইউনিয়নে আশরাফুল আলম বাবুল ফকির, মঘি ইউনিয়নে হাচনা হেনা,
জগদল ইউনিয়নে সৈয়দ রফিকুল ইসলাম, গোপালগ্রাম ইউনিয়নে অধ্যক্ষ
নাসিরুল ইসলাম মিলন, চাউলিয়া ইউনিয়নে হাফিজার রহমান, কছুন্দি
ইউনিয়নে আবুল কাশেম মোল্যা, আঠারোখাদা ইউনিয়নে সঞ্জিবন
বিশ্বাস। আওয়ামীলীগের বিদ্রোহী বিজয়ী চেয়ারম্যান প্রার্থীরা
হচ্ছেন বেরইল পলিতা ইউনিয়নে এনামুল হক রাজা ও কুচিয়ামোড়া
ইউনিয়নে জাহিদুর রহমান টিপু। শত্রæজিৎপুর ইউনিয়নে বিজয়ী
হয়েছেন ইসলামী আন্দোলনের হাতপাখা মার্কার প্রার্থী মুফতি
মওলানা ওসমান গণি। প্রতিদ্বন্দি না থাকায় হাজরাপুর ইউনিয়নে কবির হোসেন, হাজিপুর
ইউনিয়নে মোজাহারুল ইসলাম ও বগিয়া ইউনিয়নে মীর রওনোক হোসেন আগেই
চেয়ারম্যান নির্বাচিত হন। কিন্তু সীমানা সংক্রান্ত মামলার কারণে গতকাল স্থগিত ঘোষণা করা হয় বগিয়া ইউনিয়নের নির্বাচন। 

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: