ইউপি নির্বাচন সহিংসতায় মাগুরায় আওয়ামীলীগ নেতা আহত। Magura news

বিশেষ প্রতিবেদক- 

মাগুরা সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নের বাগডাঙ্গা
সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থীর ভাইয়ের হামলায় সুজন
বিশ্বাস (৩২) নামে এক আওয়ামীলীগ নেতা জখম হয়েছে।
আহত সুজন আঠারোখাদা ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক।
তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
সুজন বিশ্বাস জানায়, দুপুর ১২ টার দিকে বাগডাঙ্গা সরকারি প্রাথমিক
বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহন চলাকালে আঠারোখাদা ইউনিয়ন পরিষদ
নির্বাচনের আওয়ামীলীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী সঞ্জীবন বিশ্বাসের ভাই
নিশিথ বিশ্বাস পুর্ব পরিকল্পিতভাবে এ হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম করে।
অন্যদিকে বিজয় বিশ্বাস সহ প্রত্যক্ষদর্শীরা জানায়, চেয়ারম্যান পদে সঞ্জীবন
বিশ্বাসের নৌকা ও অমরেশ বিশ্বাসের চশমা প্রতিকের ভোট সংগ্রহের
প্রতিদ্বন্দ্বীতার সূত্র ধরে এ হামলার ঘটনা ঘটে।
এদিকে এ হামলার ঘটনা ছাড়া আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত মাগুরা সদর
উপজেলার ১২ ইউনিয়নের নির্বাচনে কোথাও কোন সহিংসতার খবর পাওয়া যায়
নি। সদর উপজেলার ১৩ ইউনিয়নের মধ্যে ১২ ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে এ
নির্বাচন। ফরিদপুর জেলার মধুখালি উপজেলার সাথে সীমানা বিরোধজনিত
মামলায় দেয়া স্থগিতাদেশের কারণে মাগুরা সদরের বগিয়া ইউনিয়নের নির্বাচন
বুধবার রাতে স্থগিত হয়েছে। তবে এ ইউনিয়নসহ হাজরাপুর, হাজীপুর এ ৩
ইউনিয়নে চেয়ারম্যান পদের প্রার্থীরা আগেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: