মাগুরানিউজ.কমঃ
মাগুরার প্রয়াত তিন সাংবাদিক এ্যাড. দীপক রায় চৌধুরী, এ্যাড. শরীফ আমিরুল আমিরুল হাসান বুলু ও আবুল খায়ের আবলুর পরিবারের সদস্যদের মাগুরা প্রেসক্লাবের পক্ষ থেকে কল্যাণ তহবিলের চেক প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য মিহির লাল কুরি’র সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশ নেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান, অধ্যাপক সাইদুর রহমান, খান গোলাম মোস্তফা মাকুল, অলোক বোস, শফিকুল ইসলাম শফিক, এমএ হাকিম, এ্যাড. অমিত কুমার মিত্র, এ্যাড. রাজীব মিত্র জয়, শালিখা প্রেসক্লাবের সভাপতি সর্দার ফারুক আহমেদ, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, মহম্মদপুর প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান, কবি সাগর জামান, শেখ ইলিয়াস মিথুন, মেহেদী হাসান মিঠুসহ অন্যরা।
প্রয়াত সাংবাদিকদের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন- প্রয়াত সাংবাদিক এ্যাড. শরীফ আমিরুল আমিরুল হাসান বুলু শরীফের পরিবারের পক্ষে সহোদর শরীফ আজিজুল হাসান মোহন ও ছেলে শরীফ আনোয়ারুল হাসান রবিন, প্রয়াত সাংবাদিক আবুল খায়েরের পরিবারের পক্ষে ভাই রেজাউল আনোয়ার হারুন, প্রয়াত সাংবাদিক এ্যাড. দীপক রায় চৌধুরীর পরিবারের পক্ষে ভাতিজা এ্যাড. সঞ্জয় রায় চৌধুরী ও এ্যাড. চম্পক রায় চৌধুরীর কন্যা মৌটিসা রায় চৌধুরী।
স্মরণসভা পরিচালনা করেন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ অলোক বোস ও দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
উল্লেখ্য, গত ১৮ মার্চ এ্যাড. শরীফ আমিরুল আমিরুল হাসান বুলু প্রেসক্লাবে কর্মরত অবস্থায় স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ৯ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন আবুল খায়ের আবলু। এর আগে মৃত্যুবরণ এ্যাড. দীপক রায় চৌধুরী ও এ্যাড. চম্পক রায় চৌধুরী।


