এপ্রিল ফুল! নহাটা আইডিয়াল কলেজের অধ্যক্ষ লাঞ্ছিত

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মহম্মদপুরের নহাটায় সড়ক অবরোধ ও নহাটা আইডিয়াল কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিত করেছে শিক্ষার্থীরা। স্থানীয়রা ও কলেজ সুত্রে জানা যায়- নহাটা গার্লস স্কুল এন্ড আইডিয়াল কলেজের বিএম শাখার এইচএসসি পরীক্ষার্থীরা প্রবেশপত্র পেতে দেরী হওয়ায় ও কিছু পরীক্ষার্থীর রেজিষ্টেশন না হওয়ার গুজবে অবরোধ ও অধ্যক্ষকে লাঞ্চিত করেছে ছাত্ররা।

শনিবার সকাল থেকে নহাটা গার্লস কলেজ মোড়ে বাঁশ দিয়ে পথ আটকিয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় তারা কলেজে আসার সময় অধ্যক্ষ রমেন্দ্রনাথ বাছাড়কে মটর সাইকেল থামিয়ে লাঞ্ছিত করে।

কিন্তু প্রবেশপত্র ঠিকই সরবরাহ করা হয় এরপর দুপুরের দিকে অবরোধ তুলে নেয় ছাত্ররা।

নহাটা গার্লস স্কুল অ্যান্ড আইডিয়াল কলেজের অধ্যক্ষ রমেন্দ্রনাথ বাছাড় জানান, কলেজে প্রবেশপত্র পৌঁছাতে দেরি হয়। অফিস থেকে ভুল তথ্য দেওয়ায় পরীক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।

নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই)  মাসুম জানান, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। পরে প্রবেশপত্র পাওয়ায় তারা অবরোধ তুলে নেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানান- ১লা এপ্রিলকে ঘিরে গুজব রটানো হয় আর যার কারনে অবরোধ ও অধ্যক্ষকে লাঞ্চিত করেছে ছাত্ররা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: