মাগুরানিউজ.কমঃ
নীল আলোর সাজে সজ্জিত হয়েছে মহম্মদপুর। ‘স্বকীয়তা ও আত্মপ্রত্যয়ের পথে’ এই প্রতিপাদ্য নিয়ে মহম্মদপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ১০ম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০১৭ উদযাপন উপলক্ষ্যে এই নীলবাতি প্রজ্জলন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাহেরা জেসমিন জানান- উপজেলা সমাজসেবা কার্যালয়ের প্রধান ফটকে শনিবার থেকে শুরু হওয়া নীলবাতি প্রজ্জলন কার্যক্রম চলবে সোমবার পর্যন্ত।


