মেয়র টুটুলের জনমুখী উদ্যোগের প্রশংসায় মাগুরা পৌরবাসী

মাগুরানিউজ.কমঃ

mnরাজীব মিত্র জয় –

”নাড়ীর টানে সম্মিলিত মাগুরা পৌরবাসী” এই স্লোগানে মাগুরার পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলের বিশেষ উদ্যোগে আজ দিনব্যাপী নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ শহস্রাধিক আমন্ত্রিত পৌরবাসীর সক্রিয় অংশগ্রহনে সকাল ১০টা থেকে শহরতলীর আঠারখাদা এলাকায় থিমপার্কে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর।

মতবিনিময় সভায় নাগরিক সুবিধা নিশ্চিত করতে পৌরসভার করনীয় বিষয়ে বিভিন্ন সুপারিশ তুলে ধরে বক্তব্য রাখেন মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহি প্রকৌশলী আবদুল লতিফ, স্থানীয় সরকার মন্ত্রণালয় এলজিইডি’র নির্বাহি প্রকৌশলী ইফতেখার আলি, জেলা আওয়ামীলীগ সভাপতি তানজেল হোসেন খান, সহ-সভাপতি গোলাম মওলা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রোস্তম আলি, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এবং দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা মন্ডলির অন্যতম সদস্য এ্যাড. হাসান সিরাজ সুজা, বাংলাদেশের ওয়ার্কাস পার্টি মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক কাজি নজরুল ইসলাম ফিরোজ, ডাঃ কাজি তারিকুজ্জামান, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এ্যাড. রাশেদ মাহমুদ শাহিন, প্রচার সম্পাদক এ্যাড. শাখারুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, সাংবাদিক শামিম খান, ব্যবসায়ী খান আবুল হোসেনসহ অন্যরা।

প্রধান অতিথি ছিলেন এলজিইডির ইউজিআইআইপি-৩ (আরবান গভার্ননেন্স ইনফ্রাস্টাকচার ইমপ্রুভমেন্ট প্রজেক্ট-৩) প্রকল্পের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম আখন্দ।

অনুষ্ঠানে অতিথিদের জন্য দুপুরে খাবারের আয়োজন করে কর্তৃপক্ষ। বিকেলে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: