মাগুরায় ১ কাপ চায়ের দামে ৩ কেজি মুলা, ২ কেজি কপি।

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরার প্রতিটি হাটবাজারে শীতের সবজি ফুলকপি, মুলার প্রচুর আমদানি থাকলেও নেই ক্রেতা। আজ সকালে জেলার প্রধান পাইকারী কাচাবাজারে সরেজমিনে গিয়ে দেখা যায়, চাষিরা ফুলকপি ও মুলা বিক্রি করতে এসে বিপাকে পড়েছেন। ক্রেতাও নেই, দামও নেই। বিক্রি না হওয়ায় অনেকেই ফুলকপি ও মুলা বাজারেই রেখে যান নাম মাত্র মূল্যে। প্রতি কেজি ফুলকপি ৩ ও মুলা ২ টাকা। তবুও ক্রেতা নেই। বিক্রেতাদের কথা ৫ টাকা দিয়ে খেতে হয় এক কাপ চা। তাই এক কাপ চায়ে ৩ কেজি মুলা, ২ কেজি কপি পাওয়া যাচ্ছে বর্তমানে।

ফুলকপি চাষি হামিদুল জানান, ‘৬ বিঘা জমিতে কপিসহ সবজির আবাদ করেছিলাম। ৭ মন কপি আনছিলাম বিক্রির জন্য। কিন্তু ক্রেতা নেই, নেই দাম। বাড়ি ফেরত নিয়ে যাওয়ার ভ্যান ভাড়া না ওঠাই রেখেই যাচ্ছি।

মুলা চাষি রনি জানান, ‘দেড় বিঘা জমিতে মুলা চাষ করেছি। হাটে অনেক সবজির আমদানি। মুলা কেউ খায় না। বাড়ির গরুও খায় না।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: