মাগুরায় সুইপার কলোনতিে এক পরিচ্ছন্নকর্মীকে জবাই করে হত্যা। Magura news

বিশেষ প্রতিবেদক – 

মাগুরা শহরের মাতৃসদন পাড়ার সুইপার কলোনির নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে মানিক লাল (৩৮) নামে হরিজন সম্প্রদায়ের এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে  শহরের মাতৃসদন হাসপাতাল সংলগ্ন সুপার কলোনি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ভোরে অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে জবাই করে হত্যা করেছে | নিহত যুবক মানিক লাল সুইপার কলোনীর মৃত বাবু লাল ও লক্ষি রানির ছোট ছেলে। মাগুরা পৌরসভায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে চাকরির পাশাপাশি নিজ বাড়ির পাশে একটি চায়ের দোকান ছিল তার। নিহতের বড় ভাই হিরা লাল জানান, ভোর চারটার কিছু সময় আগে ছোট ভাই  নিহত মাণিক লাল এর ছোট ছেলে শান (0৬) এর ডাকে তাদের ঘুম ভাঙে। নিহতের শিশু ছেলে শান জানায় তাঁর বাবার গলা দিয়ে রক্ত ঝরছে।

এ সময়  পাশের ছোট ভাইয়ের বাড়িতে এলে মানিক লালের নিজ ঘরের মেঝেতে তাঁর রক্তাত্ত মরদেহ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। এর পর খবর পেয়ে মিরদেহটি উদ্ধার করে পুলিশ। তবে হত্যাকাণ্ডের কারন কে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে সে বিষয়ে তাৎকক্ষনিক ভাবে বুঝে উঠতে পারছেন না বলে জানান নিহতের বড় ভাই হিরা লাল | মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ও প্রশাসন ) কামরুল ইসলাম জানান, স্থানীয় প্রতিবেশীসহ পরিবারের লোকজনের সাথে কথা বলে তার সম্পর্কে বিস্তারিত জানতে
চেষ্টা করছি। মাঝেমধ্যে মাদকের আড্ডা ও বিভিন্ন লোকজনের আনাগোনা ছিলো বসতড়িতে।  এছাড়া কদিন আগে ওই যুবক লক্ষাধিক টাকায় একটি গরু বিক্রি করেছে। তবে সেই টাকা ঘরের আলমারিতে অক্ষত পাওয়া গেছে। এ ছাড়া ওই যুবকের পারিবারিক কিছু বিষয় নিয়ে অন্যদের সাথে বিরোধ ছিল। এই সব দিক বিবেচনায় রেখে তদন্ত শুরু  করছে পুলিশ |

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: