মাগুরানিউজ.কমঃ
মাদ্রাসা শিক্ষাকে জাতীয়করণসহ ৮ দফা দাবীতে মাগুরায় মানববন্ধন ও মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোনিয়েশন মাগুরা জেলা শাখা।
বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে সংগঠনের নেতাকর্মীরা সহ সাধারণ শিক্ষকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে সংগঠনের জেলা সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুর রহমান, মহিলা সম্পাদক আলেয়া সুলতানাসহ অন্যরা। পরে তারা সংগঠনের ৮ দফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে পেশ করেন।


