পবিত্র শবেমেরাজ ২৪ এপ্রিল

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

আগামী ২৪ এপ্রিল সোমবার পবিত্র শবেমেরাজ। ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে শবেমেরাজের রাত অতি পবিত্র এবং মহান আল্লাহর অফুরন্ত রহমত-বরকতে সমৃদ্ধ। মুসলিম জাহানের কাছে এ রাতের তাৎপর্য অপরিসীম। তাই বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ মাহফিল, নফল রোজা রাখা ও নফল নামাজ আদায়ের মধ্য দিয়ে মুসলমানরা শবেমেরাজ পালন করেন।

ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, বুধবার বাংলাদেশের আকাশে ১৪৩৮ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ ৩০ মার্চ বৃহস্পতিবার থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। এ পরিপ্রেক্ষিতে আগামী ২৬ রজব ১৪৩৮ হিজরি, ২৪ এপ্রিল সোমবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র লাইলাতুল মেরাজ পালিত হবে।

রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: