মাগুরায় রেল মন্ত্রীর সংবাদ সম্মেলন। আগামীকাল ২৭মে মধুখালি টু মাগুরা রেললাইনের কাজ ভার্চুয়ালী শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। Magura news

বিশেষ প্রতিবেদক –

রেলপথ মন্ত্রী মো: নূরুল ইসলাম সুজন এমপি বলেছেন , সরকার পর্যায়ক্রমে দেশের প্রত্যেক জেলায় রেলপথ নিয়ে যাবে। এটা শেখ হাসিনা সরকারের অঙ্গীকার। তিনি আজ বুধবার রাতে সাড়ে ৮টার দিকে মাগুরা শহরের জামরুলতলায় অবস্থিত জেলা আওয়ামীলীগ কার্যলয়ে মাগুরায় রেল লাইন নির্মাণের ভিত্তিপ্রস্তর উপলক্ষে আয়োজিত সংবাদ সন্মেলনে একথা বলেন। তিনি বলেন , বৃহস্পতিবাার সকাল ১১টায় ভার্চৃুয়ালী মাননাীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাগুরার রেল লাইন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ফরিদপুরের মধুখালী হয়ে কামারখালীর মাধ্যদিয়ে মাগুরায় রেল লাইন আসবে এবং মাগুরার রামনগর ঠাকুরবাড়ি নামকন্থানে ষ্টেশন নির্মাণ করা হবে। নির্মাণ কাল ধরা হয়েছে দেড় বছর এবং ব্যায় হবে প্রায় ১২শত কেটি টাকা। এরমধ্যে কামারখালিতে গড়াই নদীর উপর রেল সেতু নির্মাণ করা হবে। জনগনের অর্থ সামাজিক উন্নয়ন কবে এবং জনগণ স্বাবলম্বী হবেন। সংবাদ সন্মেলনে আরো বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের এমপি অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর । সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রনালয়ের সচিব মো: সেলিম রেজা , বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক প্রমুখ। উল্লেখ্য , মাগুরার রামনগর হরিপদ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ভিত্তিপ্রস্তর
স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ বিষয়ে এই রেল লাইন নির্মাণ প্রকল্পের পরিচালক মোহাম্মদ আসাদুল হক জানান, ১২’শ ৪ কোটি টাকা ব্যয়ে মধুখালী হতে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ২৪.৮ কিলোমিটার নতুন এ রেলপথ নির্মাণ করা হবে। এ কাজের জন্য ১৩০ একর ভূমি অধিগ্রহনের কাজ চলছে। ২০২৩ সালের ১৪ মে এই নির্মাণ কাজ শেষ হবে।

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: