বিশেষ প্রতিবেদক –
দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ, মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বাম গণতান্ত্রিক জোট মাগুরা জেলা শাখার উদ্যোগে শহরের চৌরঙ্গী মোড়ে দ্রব্যমূলের উর্দ্ধগতির এবং দূর্ণীতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্টিত হয় । মানববন্ধনে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ কাজী ফিরোজ , কমিউনিষ্ট পার্টির আনিসুর রহমান , বাসদের প্রকৌশলী শম্পা বসু প্রমুখ নেতৃবৃন্দ । এর পর শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিল ও মানববন্ধনে সংগঠন এর নেতাকর্মীরা অংশ নেয়।

