মাগুরায় সড়ক দূর্ঘটনায় নিহত দুই

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরায় আজ এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা সদরের রামনগর ও বেলনগরের মধ্যবর্তী এলাকায় বৃহস্পতিবার ভোর রাতে এ দূর্ঘটনা ঘটে।

মাগুরা হাইওয়ে পুলিশের এসআই আব্দুর রউফ জানান- ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে মাগুরামুখি একটি পিকআপের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কা লাগে। এ সময় পিকআপের হেলপার ঘটনাস্থলেই প্রাণ হারায়। গুরুতর আহত অবস্থায় ড্রাইভার হানিফকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে অল্প কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। ট্রাকটি আটক করা হলেও ড্রাইভার পালিয়েছে।
নিহত পিকআপ ড্রাইভার হানিফ নারায়নগঞ্জের ফতুল্লা উপজেলার মধ্য সস্তাপুর গ্রামের লালমিয়ার ছেলে বলে জানা গেছে। তবে হেলপারের পরিচয় রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: