মাগুরানিউজ.কমঃ
মাগুরার শালিখার চিত্রা নদীতে নারিকেল বাড়ীয়ার ঘাটে সেতু নির্মাণ ৯ মাস আগে শেষ হলেও খুলে না দেয়াই জনর্দুভোগ কমছেনা।
চিত্রা নদীর উপর ৯০ মিটার দৈর্ঘ্য সেতুটির নির্মান কাজ ১৯১৪ সালের ১০ অক্টোবর শুরু হয়ে শেষ হয়েছে ২০১৬ সালের ৩০ জুন । চিত্রা নদীর দু’পারের ১৬ টি গ্রামের মানুষ সেতুটি উদ্বোধনের অপেক্ষায় প্রহর গুনছে। প্রশ্ন করেছে কবে তাদের স্বপ্নের সেতুটি সম্পূর্ন খুলে দেয়া হবে এবং এলাকার মানুষের দুর্ভোগ চিরতরে লাঘব হবে।
ইতিমধ্যে এলাকাবাসীর দিবির প্রেক্ষিতে ব্রীজটিতে পায়েহেটে লোক চলাচলের জন্য আংশিক খুলে দেয়া হয়েছে। দায়িত্বশীল প্রতিনিধি জানিয়েছেন সকাল থেকে রাত ৮টা পর্যন্ত ব্রীজটির একটা অংশ খুলে রাখা হবে যাতে সাধারনের চলাচলের দুর্ভোগ কিছুটা লাঘব হয়।
সেতুকে কেন্দ্র করে নারিকেল বাড়ীয়া বাজারে সংযোগ সড়কের দুইপাশে অনেক দোকানপাট গড়ে উঠেছে। সেতুটি চালু হলে মানুষের দূর্ভোগ যেমন কমবে তেমনি নারিকেল বাড়ীয়া বাজারের ব্যবসায়ীদের যাতায়াত ও মালামাল পরিবহন সহজ হবে। স্কুল, কলেজ,মাদ্রাসাগামী ছাত্র-ছাত্রী,চাকুরিজীবিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের যাতায়াতের সুবিধা হবে।


