মাগুরা পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ দুইজন নিহত। Magura news

বিশেষ প্রতিবেদক – 

মাগুরা পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ দুইজন নিহত হয়েছে। আজ
শনিবার দুপুরে মাগুরা শহরের নিজনান্দুয়ালী মধ্যপাড়া জামে মসজিদ এলাকায় বালু ও
সিমেন্ট বোঝাই নাটা গাড়ি উল্টে রবিন মোল্যা (১৫) নামে এক স্কুল ছাত্র নিহত
হয়েছে। নিহত রবিন নিজনান্দুয়ালী গ্রামের গোলাম মোল্যার ছেলে। সে স্থানীয় ডিইউ
মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এ বছরের এসএসসি পরিক্ষার্থী ছিল।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন জানান, রবিন ও তার বন্ধুরা বালু ও সিমেন্ট বোঝাই নাটা গাড়ি নিয়ে মাগুরা সদর উপজেলার আঠারোখাদা গ্রামে
যাচ্ছিল। পথিমধ্যে নিজনান্দুয়ালী মধ্যপাড়া জামে মসজিদ এলাকায় আসলে নিয়ন্ত্রণ
হারিয়ে গাড়িটি উল্টে যায়। এ সময় গাড়ির ওপর বসে থাকা রবিন বালু ও সিমেন্টের
নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ দুর্ঘটনাস্থল থেকে নাটা গাড়িটি জব্দ
করেছে।

এদিকে মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউপির পানিঘাটা গ্রামে শুক্রবার রাতে সড়ক দূর্ঘটনায় নাসির হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। সে উক্ত পানিঘাটা
গ্রামের তালেব জমাদ্দারের ছেলে।

এলাকাবাসী সুত্রে জানাযায় , নিহত নাসির মোটরসাইকেলে করে তার সঙ্গীসহ যাওয়ার
সময় পানি ঘাটাগ্রামে স্যালো ইঞ্জিন দিয়ে তৈরী নাটাগাড়ির সাথে ধাক্কা লেগে তারা
দুইজন গুরুতর আহত হয় । নাসির হোসেন ও সোহান নামে দুইজনকে খুলনা মেডেকেল
কলেজ হাসাপাতালে নেয়্ধাসঢ়; হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে নাসির মারা যায়।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: