মাগুরানিউজ.কমঃ
মাগুরা প্রেসক্লাবের সভাপতি এ্যাড. শরীফ মো: আমিরুল হাসান বুলু (৬৮) আর নেই। (ইন্না….. রাজিউন)। আজ শনিবার দুপুর ১টায় মাগুরা প্রেসক্লাব কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে তাকে মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে বেলা ১টায় সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি এক ছেলে, দুই মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আজ রাত ৯ টায় মাগুরা সরকারি কলেজ মাঠে তার জানাযা শেষে ভায়না গোরস্থানে দাফন সম্পন্ন হবে।
শরীফ মো: আমিরুল হাসান বুলু- বাংলাদেশ বেতার, দৈনিক যুগান্তর ও বাংলাভিশনের মাগুরা জেলা প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছিলেন।
শরীফ মো: আমিরুল হাসান বুলুর মৃত্যুতে প্রেসক্লাব ও আইনজীবী নেতৃবৃন্দসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।


