মাগুরানিউজ.কমঃ
জাতীয় মহিলা সংস্থা মাগুরা জেলা শাখার আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শহরের কলেজ পাড়াস্থ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা , আলোচনা সভা , দোয়া মাহফিল ও শিক্ষাথীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের এমপি মেজর জেনারেল (অব: ) এটিএম আব্দুল ওয়াহ্হাব।
জাতীয় মহিলা সংস্থা মাগুরা শাখার চেয়ারম্যান নাজমা পারভিনের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জহুরা, জেলা মহিলা সংস্থার কর্মকর্তা ফারহানা কিবরিয়া প্রমুখ।


