আগামী ২১ ই মার্চ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাগুরা আগমন সফল ও স্বার্থক করে তোলার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ উপলক্ষে মাগুরাতে বিরাজ করছে সাজ সাজ রব। শহরের মূল সড়কগুলোতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে শোভা পাচ্ছে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানার ফেস্টুন।
জেলা সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু মাগুরা নিউজকে বলেন, তার প্রত্যাশা প্রধানমন্ত্রীর মাগুরা সফর দৃষ্টান্ত হয়ে থাকবে। আর সে লক্ষে নিরবিচ্ছিন্ন গণসংযোগ চালিয়ে যাচ্ছেন জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


