মাগুরানিউজ.কমঃ
মাগুরা জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক হিসেবে মনোনিত হয়েছেন যুবনেতা ফজলুর রহমান।মঙ্গলবার রাতে জেলা আওয়ামী লীগ সুত্রে এ খবর জানা গেছে।
যুগ্ম আহবায়ক হিসেবে মনোনিত হয়েছেন যুবনেতা পৌর কাউন্সিলর সাকিবুল হাসান তুহিন, আশরাফ খান ও আলী আহম্মদ আহাদ।
অচিরেই যুবলীগের পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হবে বলে জানা গেছে।
এদিকে যুবলীগের আহবায়ক মনোনিত হওয়ায় ফজলুর রহমানকে শুভেচ্ছা জানিয়েছে আওয়ামীলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।


