ফিরে আসছে মাগুরার ‘সাদা সোনা’র গৌরবময় দিন

মাগুরানিউজ.কমঃ
জয় মিত্র –
ফিরে আসছে মাগুরার ‘সাদা সোনা’র গৌরবময় দিন। ফেলে রাখা জমিতে ‘হোয়াইট গোল্ড’ বা সাদা সোনার ফলনে নতুন সম্ভাবনার সন্ধান মিলেছে। পতিত জমিতে তুলা চাষে স্বচ্ছলতা ফিরেছে মাগুরার অনেক কৃষকের।

মাগুরা তুলা উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে পাঁচটি কটন ইউনিট অফিসের মাধ্যমে জেলার এক হাজার ৬০০ কৃষক তুলা চাষ করে লাভবান হয়েছেন। সম্প্রসারিত তুলা চাষ প্রকল্পের (ফেজ- ১) আওতায় এসব কৃষকদের তুলা চাষে প্রযুক্তিগত ও আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে। এতে এক সময়ের তুলা চাষের জন্য বিখ্যাত মাগুরার হারানো গৌরব আবার ফিরে আসছে।

জেলা তুলা উন্নয়ন বোর্ডের তিনজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, তুলা উন্নয়ন বোর্ড ঝিনাইদহ জোনের অধীনে মাগুরা সদর, শ্রীপুর, শালিখা ও মহম্মদপুর উপজেলায় তুলার আবাদ হচ্ছে। এ এলাকার মাটি তুলা চাষের অত্যন্ত উপযোগী। একসময় এসব এলাকায় প্রচুর তুলার আবাদ ছিল। নানা কারণে কৃষক তুলা চাষে আগ্রহ হারায়। তুলা উন্নয়ন বোর্ড কৃষকদের আবার তুলা চাষে ফেরানোর উদ্যেগ নিয়ে সফলও হয়েছে।

মাগুরা সদর, ইছাখাদা, আলোকদিয়া, শ্রীপুর ও লাঙ্গলবান্দ এলাকায় কটন ইউনিটের অফিস রয়েছে। এসব অফিসে একজন করে কটন ইউনিট অফিসার ও মাঠকর্মী কাজ করছেন।

চলতি মৌসুমে পাঁচটি ইউনিটের প্রতিটিতে ২০০ হেক্টর করে এক হাজার হেক্টর জমিতে তুলার আবাদ করা হয়েছে। এক হাজার ৬০০ জন চাষিকে নিবিড় তুলা চাষ কর্মসূচির আওতায় আনা হয়। তুলা চাষ করে সাফল্য পেয়েছেন এসব চাষিরা। খরচের তুলনায় প্রায় দ্বিগুণ লাভ হয় বলে তুলা চাষে আগ্রহ বাড়ছে চাষিদের।

প্রতিটি কটন ইউনিটে তিনটি থেকে পাঁচটি প্রদর্শনী প্লটে রুপালি-১, সিবি-১২, সিবি-১৩ ও সিবি-১৪ জাতের তুলা চাষ করা হয়েছে। চাষিদের বিনামূল্যে সার, কীটনাশক ও বীজ সরবরাহ করা হয়। বড় চাষিদের দেওয়া হচ্ছে সহজ শর্তে ঋণ। তুলা উন্নয়ন বোর্ড চাষিদের উৎপাদিত তুলা বাজারজাত করার নিশ্চয়তাও দিয়ে থাকে।

বছরের আগস্ট মাসে তুলার বীজ রোপন করা হয় জানুয়ারির শুরুতে খেত থেকে তুলা সংগ্রহ করা হয়। এক বিঘা জমিতে তুলা চাষ করতে খরচ হয় ৮ থেকে ১০ হাজার টাকা। উৎপাদন হয় ৩৫০ থেকে ৪০০ কেজি। এই পরিমাণ তুলা বিক্রি হয় ২০ থেকে ২৫ হাজার টাকায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: