মাগুরানিউজ.কমঃ
মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ আজ মুখরিত ক্রিড়ামোদি শিশুদের কোলাহলে। জেলা ক্রীড়া অফিস আয়োজিত সদর উপজেলায় অ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০১৭ মঙ্গলবার সম্পন্ন হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিদপ্তরের বার্র্ষিক ক্রীড়া কর্মসূচী ২০১৬-২০১৭ এর আওতায় এ প্রতিযোগীতায় মাগুরা সদর উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার ২৩০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
বিকেলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরষ্কার ও সনদপত্র বিতরণ করেন জেলা প্রশাসক জনাব মাহবুবর রহমান।
মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র।
প্রতিযোগিতায় ১৯ টি ইভেন্টে ৫৭ জন প্রতিযোগীর হাতে মাগুরা জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে পুরষ্কার ও সনদপত্র বিতরণ করা হয়।


