মাগুরায় এইচএসসি’র ত্রুটিপূর্ন রেজিস্ট্রেশন কার্ড, দুশ্চিন্তা না করার আহবান

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরায় এইচএসসি পরিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন কার্ড বিতরণ চলছে। মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের বিতরণকৃত রেজিষ্ট্রেশন কার্ডে নানা রকমের অসঙ্গতি ধরা পড়েছে।

মেয়েদের স্থলে ছেলেদের ছবি ছাপাসহ নানা ভুলে ভরা রেজিস্ট্রেশন কার্ড নিয়ে বিপাকে পড়েছে কলেজ কতৃপক্ষ ও পরিক্ষার্থীরা। 

পরিক্ষার্থী লুৎফুন্নাহার সাদিয়া, সমাপ্তি সাহাসহ একাধিক পরিক্ষার্থী জানায়, রেজিস্ট্রেশন কার্ডে নিজের ছবির স্থলে ছাপা রয়েছে অন্য একটি শিশুর ছবি। আবার মানবিক বিভাগের ছাত্রীর প্রবেশ প্রত্রে বিজ্ঞান। বায়োলজির স্থলে হায়ারম্যাথ। মাগুরা সদরের স্থলে শালিখা লেখা রয়েছে। পরীক্ষার আগে ভুল রেজিস্ট্রেশন কার্ড পাওয়ায় তারা চিন্তিত হয়ে পড়েছে। বিষয়টি সংশোধন না হলে তার ফলাফল বিপর্যয় ঘটতে পারে বলে তারা শঙ্কিত।

 

এ বিষয়ে কলেজের দর্শন বিভাগের প্রভাষক খান শফি উল্লাহ জানান, তার জানা মতে ২২ জন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে ছবি, বিভাগ, বিষয়, উপজেলা ভুল লেখা রয়েছে।

 

এ প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ শাহাজ উদ্দিন বলেন- কম্পিউটরের সফটওয়্যার জনিত ত্রুটির কারণে এ ঘটনা ঘটতে পারে। তবে আমরা বিষয়টি জানার পর তাৎক্ষনিক ব্যবস্থা নিয়েছি। আশাকরি কোন ছাত্রছাত্রীই এ বিষয়ে কোন ভোগান্তিতে পরবেন না। তিনি সকল ছাত্রছাত্রীকে এ বিষয়ে দুশ্চিন্তা না করার জন্য আহবান জানিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: