মাগুরানিউজ.কমঃ
দিনে গরম, রাতে শীত। বেশ কয়েক দিন ধরে মাগুরাতে এমন পরিস্থিতি বিরাজ করছে। রাতে হালকা শীত অনুভূত হলেও দিবাভাগ এখন বেশ উষ্ণ। রোদের তেজ বাড়ছে। শহরে এখন অনেকেই পাখা চালিয়ে ঘুমান। করপোরেট অফিসগুলোতে এখনো শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র সচল থাকে। রাতে শীত অনুভূত হলেও গ্রামের দিকে এখনো মানুষ হালকা কাপড় পরে চলাফেরা করেন।
আবহাওয়াবিদরা বলছেন, একটা অদ্ভূত ধরনের অবস্থা এটি। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে বাংলাদেশের জলবায়ুরও বেশ পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। বৈশাখ শুরুর আগেই চোখ রাঙাচ্ছে সূর্য। জানান দিচ্ছে গ্রীষ্মের আগমনী বার্তা।


