মাগুরানিউজ.কমঃ
মাগুরা কালেক্টরেট চত্বরে আজ (১ মার্চ) বুধবার সকাল থেকে শুরু হয়েছে পাঁচ দিনের কৃষি প্রযুক্তি মেলা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে।
সকালে জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান এ মেলার উদ্বোধন করেন। মেলায় মোট ১৭টি স্টলে বিভিন্ন কৃষিপণ্য ও প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক পার্থ প্রতিম সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা সোহরাব হোসেন প্রমুখ।


