মাগুরাতে ৫ টাকার ভালোবাসা এখন ২০ টাকা!

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

ফুল সৌন্দর্যের প্রতীক। ফুলকে ভালোবাসে না পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। ভালোবাসা ভালোলাগার সঙ্গে  ফুল অঙ্গাঙ্গীভাবেই জড়িত। পহেলা ফাল্গুন আর বিশ্ব ভালোবাসা দিবসে জীবনে সেই ভালোবাসার প্রকাশটা যেন একটু বেশিই।

পহেলা ফাল্গুনের একদিন পরে বিশ্ব ভালোবাসা দিবস। এ বিশেষ দুই দিনকে  রাঙাতে নানা আয়োজনের কথা ভাবছেন তরুণ-তরুণীরা।যার মূল অনুষঙ্গ রঙ-বেরঙের ফুল।

তাই ফাল্গুন আর ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ফুলের চাহিদাও বেড়েছে কয়েকগুণ। সেই সুযোগ কাজে  লাগিয়ে ফুলের দাম কয়েকগুণ বাড়িয়ে দেন বিক্রেতারা।

বসন্ত আর ভালোবাসা দিবসকে কেন্দ্র করে বাজারে চড়া মূল্যে বিক্রি হচ্ছে ফুল। যে গোলাপ পাওয়া যেত মাত্র তিন থেকে পাঁচ টাকায় তা এখন বিক্রি হচ্ছে ২০ টাকায়। তবে ফুলপ্রেমীরা মনে করেন দাম বাড়লেও কমবে না তাদের ভালোবাসা।

হঠাৎ করেই ফুলের দাম চারগুণ হওয়ার কারণ জানতে চাইলে রসিকতার ছলে মাগুরার এক দোকানি বললেন, ‘ভালোবাসা আইছে না। তাই ৫ টাকার ভালোবাসা এখন ২০ টাকায় বেচতিছি।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: