ভালোবাসা দিবসের মূল অনুষঙ্গ নিয়ে মাগুরায় ব্যস্ততা চরমে

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

পবিত্রতার প্রতীক যখন ফুল তখন ভালোবাসা হোক আর বসন্ত, অবলীলায় সেখানে থাকবে ফুলের ছোঁয়া এটাই তো স্বাভাবিক। ফুল এখন আর সৌখিনতা নয়, নয় শুধুই রমণীর অলঙ্কার। ফুল এখন মাধুর্য, বিশ্বাস আর প্রতিশ্রুতির প্রকাশ। যার নাম শুনলেই আনন্দে নেচে উঠে মন, নির্মল হয় হৃদয়।

প্রেমিক যুগলদের কাছে পৃথিবীর সবচেয়ে বড় উপহারও যেন ফুল। নানা রঙের ফুলের আবির আর মোহ মোহ গন্ধ কেড়ে নেয় বিষাদ, ভালোবাসার প্লাবনে ভাসিয়ে দেয় মন। তাই ভালোবাসা দিবসের মূল অনুষঙ্গ ফুল নিয়ে ব্যস্ততার শেষ নেয় ফুল বিক্রেতাদের।

মাগুরার বিভিন্ন ফুলের দোকানে ঘুরে দেখা গেছে পহেলা ফাল্গুন, ভ্যালেন্টাইন ডে আর একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে ব্যস্ততায় কথা বলার সময়টুকুও নেই তাদের। ক্রেতাদের মন রাঙাতে পাইকার আর ফুল চাষীদেরকে উজ্জল রঙের তাজা ফুলের অর্ডার দিতে ব্যস্ত তারা। শুধু ফুল নয় সঙ্গে ভিন্ন সাইজের ও নানা রঙের ঝুড়ি, সোলা, র‌্যাপিং কাগজ, সিরামিক বাটি ইত্যাদিও সংগ্রহ করছেন বিক্রেতারা।

শহরের প্রায় ২০টি পয়েন্টে ফুল বিক্রি করছেন খুচরা বিক্রেতারা। তবে প্রেমিক যুগলদের ভিড় চৌরঙ্গীতেই বেশি জমছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: