মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরা পাসপোর্ট অফিসে ঝটিকা অভিযানে ৩দালালকে আটক করে ৪৫হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল চন্দ্র সরকার জানান- পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা লোকজনের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের মাধ্যমে একটি দালাল চক্র মানুষকে হয়রানি করছে এমন খবরে আজ বিকালে পাসপোর্ট অফিসে ঝটিকা অভিযান চালালে সেখানে হাতেনাতে কার্তিক চন্দ্র সাহা (৩০), মো: মুক্তি (৩৫) ও শরাফত হোসেন (৩৮ ) কে আটক করা হয়। তাদের বাড়ি মাগুরা শহরসহ বিভিন্ন এলাকায়।
এ সময় তাদেরকে তাৎক্ষনিক যথাক্রমে ১৫, ১০ ও ২০ হাজার টাকা হিসেবে মোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় সাপেক্ষে মুক্তি দেয়া হয়।

