মাগুরানিউজ.কমঃ
‘মচমচে দানাদার সুস্বাদু মজা/ মাগুরার তিলের খাজা, খাইতে বেজায় মজা’ -এমন ছড়া কেটে খাজা বিক্রি হয় দেশের বিভিন্ন বাসস্ট্যান্ড, লঞ্চ-স্টিমারসহ বিভিন্ন যানবাহনে।
মাগুরা ও সংলগ্ন অঞ্চলে তৈরি তিলের খাজা দেশব্যাপী সুনাম অর্জন করেছে। তিলের খাজার চাহিদা থাকায় বেড়েছে তিলের আবাদ। জানা যায়, মচমচে সুস্বাদু তিলের খাজা সারা দেশব্যাপী ব্যাপক সুনাম অর্জন করেছে। এ অঞ্চলে উৎপাদিত তিলের ওপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত হয়েছে তিলে খাজা ফ্যাক্টরি।
দিনের পর দিন এর চাহিদা বেশি হওয়ায় কারখানা আরো বৃদ্ধি পাচ্ছে। কয়েকশ’ বেকার শ্রমিক এসব কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করছেন। তিলের খাজা মালিকরা এগুলো দেশের বাইরেও রফতানি করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন।


