মাগুরায় অগ্নিদগ্ধ শিশু মারুফার চিকিৎসায় জেলা প্রশাসনের সহায়তা

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরা সদর উপজেলার নড়িহাটি গ্রামের অগ্নিদগ্ধ হতদরিদ্র ৮বছরের শিশু মারুফার চিকিৎসায় মাগুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান বুধবার দুপুরে নিজ কার্যালয়ে মারুফার চিকিৎসার জন্য ত্রাণ তহবিল থেকে ১৫হাজার টাকার চেক প্রদান করেন।

চেক গ্রহণ করেন মারুফার স্কুল নড়িহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোয়াল্লেম হোসেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খন্দকার আজিম আহমেদ এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো: আলাউদ্দীন।

মাগুরা সদরের নড়িহাটি গ্রামের দরিদ্র ভ্যানচালক আবদুল কুদ্দুসের মেয়ে মারুফা ১৬ জানুয়ারি নিজ বাড়িতে জামায় আগুন লেগে গুরুতরভাবে দগ্ধ হয়।

সিভিল সার্জন ডা. মুক্তাদির রহমান মারুফার উন্নত চিকিৎসার জন্য তাকে সরকারি খরচে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন। সোমবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে উন্নত চিকিৎসা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. তোফাজ্জেল হক চয়ন তার চিকিৎসার দায়িত্ব নেন। মারুফা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ৪ তলার ২৯ নম্বর বেডে চিকিৎসা নিচ্ছে।

মাগুরার সিভিল সার্জন ডা. মুক্তাদির রহমান জানান, আগুনে মারুফার শরীরের নিচের ৪০ শতাংশ পুড়ে গেছে। উন্নত চিকিৎসা পেলে সে সুস্থ হয়ে যাবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: