মাগুরায় অভিযানে ভেঙে দেওয়া হলো অবৈধ ৫টি ভাটা, ১০টিকে জরিমানা

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরা জেলার বিভিন্ন এলাকায় থাকা অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানে নেমেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার তারা পাঁচটি ইটভাটা ভেঙে দিয়েছে। ১০টি ভাটার মালিককে জরিমানা করা হয়েছে।

পরিবেশ দপ্তরের যশোর অঞ্চলের সহকারী পরিচালক মোহাম্মদ আতাউর রহমান প্রথম আলোয় প্রকাশিত সংবাদে বলেন, খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী হাকিম ইসরাত জাহানের নেতৃত্বে গতকাল অভিযান পরিচালিত হয়। তিনি মাগুরা সদর উপজেলার আলোকদিয়া, বাগবাড়িয়া ও চাঁদপুর এলাকার ১৫টি ইটভাটায় অভিযান পরিচালনা করেন। এ সময় ১০টি ভাটার মালিককে জরিমানা করা হয়। তাঁদের কাছ থেকে ৪ লাখ ৬০ হাজার টাকা আদায় করা হয়েছে। আর ব্যারেল চিমনির পাঁচটি ভাটা ভেঙে দেওয়া হয়।

ব্যারেল চিমনির ভাটায় পরিবেশ দূষণ হয় বেশি। মাগুরা জেলাজুড়ে যে ৭২টি ইটভাটা রয়েছে, তার মধ্যে ৩৯টিই ব্যারেল চিমনির।

মাগুরার চার উপজেলা মিলে মাত্র ছয়টি ভাটার অনুমোদন আছে। ৬৬টি ভাটা চলছে অবৈধভাবে। এর মধ্যে ২৩টি জিগজ্যাগ (হাওয়া) ভাটা রয়েছে। এ ছাড়া ফিক্সড চিমনির ভাটা রয়েছে ১০টি।

পরিবেশের জন্য হুমকিস্বরূপ এসব ভাটায় পোড়ানো হচ্ছে হাজার হাজার মণ কাঠ। শুধু মহম্মদপুর উপজেলাতেই রয়েছে ৩২টি ভাটা, যার সবই অবৈধ। সব অবৈধ ভাটা উচ্ছেদ করা হবে বলে জানান কর্মকর্তা আতাউর রহমান।

ছবি- ফাইল ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: