মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক –
দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাগুরায় শান্ত বিশ্বাস (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে মাগুরা-যশোর মহাসড়কের মাগুরা সদরের ভাবনহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্ত বিশ্বাস শালিখা উপজেলার দিঘল গ্রামের বিদুৎ বিশ্বাসের ছেলে।
এ ব্যাপারে সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মাগুরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

