অস্ত্রের মুখে চার জনকে অপহরণ, দুই ছাত্রলীগ কর্মী আটক

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক –

মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের গেট সংলগ্ন এলাকা থেকে এক কৃষক পরিবারের ৪ সদস্যকে অপহরণ এবং ২ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় বাবুখালি ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সাজ্জাদ হোসেন সাচ্চু এবং মোঃ ইমনকে পুলিশ আটক করেছে।

শুক্রবার বিকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ভুক্তোভোগী কৃষক পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় ৬ জনকে আসামি করে আজ শুক্রবার মাগুরা সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

পুলিশ ও মামলার অভিযোগে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের গেট সংলগ্ন এলাকা থেকে মহম্মদপুর উপজেলার চর পাচুড়িয়া গ্রামের মাজেদ মোল্যা, তার ছেলে ইমামুল, আজিজুল এবং ভাতিজা হায়দারকে অস্ত্রের মুখে অপহরণ করে জেলা ছাত্রলীগ সহ-সভাপতি সুকান্ত অধিকারি শিশির ও প্রচার সম্পাদক জিবলু মোল্যার নেতৃত্বে ছাত্রলীগ কর্মি সাচ্চু, ইমন, নয়ন ও টুটুল।

পরে তারা শহরের দোয়ারপাড় এলাকায় একটি বাগানে নিয়ে ওই কৃষক পরিবারের ৪জনকে আটকে রেখে ২ লাখ টাকা চাঁদা আদায়ের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ওই কৃষক পরিবারকে উদ্ধার করে।

এ সময় ছাত্রলীগ কর্মি সাচ্চু এবং ইমন আটক হলেও অন্যরা পালিয়ে যায়।

তবে এ ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের কোন ্যক্তব্য পাওয়া যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত অন্যান্যদের আটকের চেষ্টা চলছে।

এদিকে জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদি হাসান রুবেল বলেন, অপহরণের ঘটনা জানতে পেরেছি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: