সকালে হাটতে বেড়িয়ে ট্রাকচাপায় নারী নিহত

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

মাগুরায় শহরের পারলা এলাকায় ট্রাকচাপায় আলেয়া বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। আলেয়া ওই এলাকার আবু বকর মোল্যার স্ত্রী বলে জানা গেছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, প্রতিদিনের মতো সকালে হাটতে বের হন আলেয়া। পথে পারলা এলাকায় এলে মাগুরা থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পলাতক রয়েছেন বলে জানান তিনি।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: