বর্ণাঢ্য শোভাযাত্রা ।। মাগুরাতে এসএমই পণ্য মেলা শুরু

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ 

মাগুরাতে শুরু হয়েছে এসএমই মেলা। জেলা প্রশাসন ও এসএমই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ মেলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত বিভিন্ন পণ্য প্রদর্শন করা হচ্ছে। আজ শনিবার থেকে শুরু হয়ে ৭ দিনব্যাপী চলবে এ মেলা।

সকালে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষীণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মেলা প্রাঙ্গনে আলোচনাসভায় মিলিত হয়।

জেলা প্রশাসক ড. আশরাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, এসএমই ফাউন্ডেশনের এজিএম মুহাম্মদ মোরশেদ আলমসহ অন্যরা। দেশীয় ক্ষুদ্র ও কুটির শিল্প বিকাশে এ মেলা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানান আলোচকরা।

মেলায় প্রায় ৪০ টি স্টলে বিভিন্ন পণ্য প্রদর্শিত হচ্ছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: