আলোচিত মাগুরার ‘বাহারবাগ গ্রিন সিটি’

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক –

মাগুরা জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের উদ্দোগে উপজেলার আশ্রয়হীন পরিবারের জন্য নির্মান করা হচ্ছে আরেকটি রঙিন গুচ্ছগ্রাম ‘বাহারবাগ গ্রিন সিটি’। গতানুগতিক গুচ্ছগ্রাম থেকে এই গুচ্ছগ্রাম এর পার্থক্য হল এটা আধুনিক সুবিধার, রঙিন ও পরিকল্পিত গ্রাম। দ্রুতগতিতে চলছে এর নির্মান কাজ। উপজেলা প্রশাসন প্রতিনিয়ত সরেজমিনে প্রতিটি কর্মকান্ড তদারকি করছে।

সদ্য অনুষ্ঠিত খুলনা বিভাগীয় ইনোভেশন শোকেসিং প্রতিযোগিতা ২০২০ এ ‘বাহারবাগ গ্রিন সিটি’ ১ম স্থান অধিকার করেছে।

বিশেষ এই অর্জনে মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম ও ইনোভেশন টিমের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মাগুরা-১ আসনের এমপি এ্যাড. সাইফুজ্জামান শিখর।

অভিনন্দন জানিয়েছেন মাগুরা নিউজ পরিবারের পক্ষে সম্পাদক এ্যাড. রাজীব মিত্র জয়।

এব্যাপারে মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের অসহায় দুঃস্হ দরিদ্র মানুষের কথা চিন্তা করে তাদের রঙিন স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। স্বপ্নহারা মানুষের জন্য আধুনিক সকল সুবিধা দিয়ে তৈরী হচ্ছে এ গুচ্ছগ্রাম। গতানুগতিক গুচ্ছগ্রাম থেকে এই গুচ্ছগ্রাম এর পার্থক্য হল এটা আধুনিক সুবিধার, রঙিন ও পরিকল্পিত গ্রাম।

তিনি আরো জানান, উপজেলার যেকোন উদ্বাস্তু, আশ্রয়হীন পরিবার বাহারবাগ গ্রিন সিটিতে বসবাসের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করতে পারবেন। স্বপ্নহারা চল্লিশটি পরিবার এখানে থাকতে পারবে।


September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: