‘অভিনন্দন’- বিভাগীয় ইনোভেশন প্রতিযোগিতায় মাগুরা ১ম

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক –

খুলনা বিভাগীয় ইনোভেশন শোকেসিং প্রতিযোগিতায় মাগুরা জেলা ১ম স্থান অধিকার করেছে। শনিবার দুপুরে খুলনা বিভাগীয় প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে খুলনা বিভাগীয় পর্যায়ে ইনোভেশন শোকেসিং মেলার উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এতে মাগুরা সদর উপজেলাধীন বাহারবাগ তাড়োরা গ্রামে গ্রীনসিটি নির্মান করে বিভাগীয় পর্যায়ে ইনোভেশন শোকেসি‍ং ২০২০ এ প্রথম পুরস্কারে ভূষিত হলেন মাগুরা সদর উপজেলার নির্বাহী অফিসার আবু সুফিয়ান।

বিশেষ এই অর্জনে মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম ও ইনোভেশন টিমের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মাগুরা-১ আসনের এমপি এ্যাড. সাইফুজ্জামান শিখর।

অভিনন্দন জানিয়েছেন মাগুরা নিউজ পরিবারের পক্ষে সম্পাদক এ্যাড. রাজীব মিত্র জয়।

মেলায় খুলনা বিভাগের ১০টি জেলা তাদের নতুন নতুন উদ্ভাবনী উপস্থাপন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলান বিভাগীয় কমিশনার ডঃ মোঃ আনোয়ার হোসেন হাওলাদার।অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেনের সঞ্চালনায় আনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

তিনি বলেন, প্রতিটি জেলা তাদের নতুন নতুন উদ্ভাবনী এখানে উপস্থাপন করছে। যাতে প্রতিটি জেলা অনুযায়ী কাজ করতে পারে। এরই মাধ্যমে আগামী ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিনত হবে বাংলাদেশ। আমাদের দেশ হবে বিশ্বের উন্নত দেশের মধ্যে একটি দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন নতুন লক্ষ নিয়ে দেশকে তৈরী করছেন।

ছবি-সংগ্রহ।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: