মাগুরায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

পেয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে মাগুরা জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে সোমবার সকাল ১১টায় মাগুরা জেলা বিএনপির ব্যানারে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা সদর উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করে। এ সময় পুলিশের বাধায় তারা মিছিলটি শেষ করে সেখানেই সমাবেশ করে।

জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য সচিব আকতার হোসেন, যুগ্ম আহবায়ক খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেনসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা অভিলম্বে নিত্য প্রয়োজনীয় পণ্যের মুল্য নিয়ন্ত্রণের পাশাপাশি বেগম খালেদা জিয়াকে নি:শর্ত মুক্তি দিতে সরকারের প্রতি আহবান জানান।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: