মাগুরাতে চলছে ডিজিটাল উদ্ভাবনী মেলা

মাগুরানিউজ.কমঃ
mnবিশেষ প্রতিবেদক-
মাগুরাতে চলছে ডিজিটাল উদ্ভাবনী মেলা। বৃহস্পতিবার সকাল ১১ টায় মাগুরা কালেক্টরেট প্রাঙ্গণে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহঃ মাহবুবর রহমান।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে কালেক্টরেট ময়দানে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ মাহবুবর রহমান। পরে মেলা চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা অনুষ্ঠান।

জেলা প্রশাসক মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দস খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমুল হক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মির্জা ইফতেখার আলীসহ অন্যরা।

সভায় সর্বস্তরে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। মেলায় ৫৫টি স্টলে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর তাদের ডিজিটাল প্রযুক্তিকে দর্শকদের কাছে উপস্থাপন করেন। আগামী ২৮শে জানুয়ারি শেষ হবে এ মেলা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: