মাগুরানিউজ.কমঃ
শিক্ষা জাতীয়করণের দাবীতে ঝিনাইদহে মাগুরাসহ ৬ জেলার খুলনা বিভাগীয় শিক্ষক-কর্মচারী সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতির আয়োজনে বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ শহরের ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে এ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এম আবু বক্কর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ফজলুল হক খান।
জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ বিশ্বাস ও সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাব্দুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি বেগম রওশন আরা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যাপক বিপ্লব কুমার সেন, দপ্তর সম্পাদক শফিকুল আলম, বরিশাল অঞ্চলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান প্রমুখ।
অনুষ্ঠানে যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, মাগুরা ও ঝিনাইদহ জেলার সহস্রাধিক শিক্ষক কর্মচারী অংশ নেন। বক্তারা, অবিলম্বে তাদের দাবী শিক্ষা জাতীয়করণের জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন।


