মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ বাইক আরোহী নিহত | Magura News

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

মাগুরা-ঝিনাইদহ সড়কের ইটখোলা বাজার এলাকায় শুক্রবার দুপুরে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- মাগুরা শহরের কলেজপাড়ার আরজিনা বেগম ( ৪৮) এবং সদর উপজেলার ধলফা বগুড়া গ্রামের বারিক মোল্যার ছেলে পিকুল হোসেন ( ৫০)। নিহত আরজিনা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা গণফোরাম খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের স্ত্রী। নিহত পিকুল মোল্যা মিজানুর রহমানের ভগ্নিপতি।

নিহত আরজিনা বেগমের ভাগ্নে ইমাম জাফর জানান, তারা মোটরসাইকেলযোগে মাগুরা শহর থেকে সদরের শ্রীরামপুর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াতে যাচ্ছিলেন।  পথে এ সড়ক দুর্ঘটনার শিকার হন তারা।

সদর থানার ওসি সিরাজুল ইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুপুর ১২টার দিকে সদরের মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের ইটখোলা বাজার এলাকায় পূর্বাশা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী মোটরসাইকেলে আঘাত করে। এ সময় মোটরসাইকেল আরোহী আরজিনা বেগম ও পিকুল মোল্যা ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ বাসটি আটক করেছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: